1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লক্ষ্মীপুর রামগঞ্জ ডাকাত দলের সরদার রবিন গ্রেফতার,

মোঃ নূর নবী সোহেল,রামগঞ্জ প্রতিনিধিঃ 
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫,
  • 129 Time View
85

মোঃ নূর নবী সোহেল,রামগঞ্জ প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লক্ষ্মীপুরে রামগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করছে পুলিশ। পরে তাকে আহ অবস্হায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটওয়ারীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রবিন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল রবিন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিয়ান চালায়। এসময় রবিন পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ এক রাউন্ড গুলি ছুড়ে। এতে রবিন গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিকুল ইসলাম রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। বর্তমানে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026