1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় যুবক গুলিবিদ্ধ, ঢাকায় রেফার

মোঃ আরিফুর রহমান সদর উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫,
  • 171 Time View
130

মোঃ আরিফুর রহমান সদর উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে গুলিবিদ্ধ হয়েছেন রুবেল হোসেন নামে এক যুবক। স্থানীয়রা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম হাতের কব্জিতে লাগে।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ রায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের আব্দুল কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি অভিযোগ করেন, স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এমনকি কয়েকবার লোক পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার(এসপি) আকতার হোসেন ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে যান এবং রুবেলসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, “মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে পুরনো দ্বন্দ্বের জের ধরে এ হামলা হতে পারে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ও কদু আলমগীর—দুজনই এলাকায় পরিচিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026