1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
লক্ষ্মীপুরে পিতা কর্তৃক মেয়েকে ধ*র্ষণের অভি*যোগ। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 17, 2026, 6:40 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

লক্ষ্মীপুরে পিতা কর্তৃক মেয়েকে ধ*র্ষণের অভি*যোগ।

Reporter Name
  • Update Time : Wednesday, June 18, 2025,
  • 185 Time View
67

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

হাছিবুর রহমান জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিতার নৃশংস কর্মকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা এলাকা। নিজের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ নুরুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিঘলী ইউনিয়নের রমাপুর এলাকার নিজ বসতঘরে নিজের মেয়েকে ধর্ষণ করেন অভিযুক্ত মোঃ নুরুল হক। বিষয়টি জানাজানি হলে ১৭ই জুন মেয়ের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পরপরই লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ নুরুল হক (৪২), লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর (নাছিরের বাড়ি) এলাকার বাসিন্দা এবং আবদুল হাশিমের ছেলে।

ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট