1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাছিবুর রহমান,জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:
  • Update Time : রবিবার, মে ১৮, ২০২৫,
  • 277 Time View
167

হাছিবুর রহমান,জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বিতার্কিকদের নিয়ে লক্ষ্মীপুর জেলা দল গঠিত হয়।

১০ মে ২০২৫ তারিখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলা দল ও মাগুরা জেলা দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলা দল রানার্স আপ হয় এবং অতিথিবৃন্দের কাছ থেকে পদক, ক্রেস্ট ও সনদ গ্রহণ করে।

আজ ১৭ মে ২০২৫ তারিখে দলের বিতার্কিক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।। জেলা প্রশাসক তাদের এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026