1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রৌমারী সীমান্ত দিয়ে রাতের আঁধারে অনুপ্রবেশ: নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গা আটক

এম,এ, ফারুকী, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বুধবার, মে ৭, ২০২৫,
  • 170 Time View
124

এম,এ, ফারুকী, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১০৬৫ নম্বর সীমান্ত পিলারের গেট দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন রোহিঙ্গা সন্দেহভাজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় অংশ থেকে সীমান্ত গেট খুলে দিয়ে একদল রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। পরে তারা রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কয়েকজন রোহিঙ্গাকে রৌমারী বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করে এবং বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে রৌমারী সদর বিজিবি ক্যাম্পের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ প্রায় ৩০ জনকে আটক করে।

রৌমারী ৩৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই রোহিঙ্গা। কিছুদিন আগে তারা মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এবং সেখান থেকে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বিজিবি জানিয়েছে, বর্তমানে আটককৃতদের বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ভারতের দিক থেকে রাতের বেলায় সীমান্ত গেট খুলে দিয়ে বিভিন্ন সময় অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের প্রবেশের ঘটনা বেড়ে গেছে। এতে করে সীমান্ত এলাকায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার এমন প্রবণতা উদ্বেগজনক। বাংলাদেশ আগে থেকেই ১১ লাখেরও বেশি রোহিঙ্গার চাপ সামাল দিচ্ছে। এ পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা ঢুকে পড়া দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026