1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার গ্রে*ফতা*র - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 3:35 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার গ্রে*ফতা*র

মোঃ শাহিনুর রহমান আকাশ
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 89 Time View
55

সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।তথ্যটি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান।গ্রেফতারকৃত মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ২০২৫ সালের ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় ট্রাকভর্তি বই জব্দ করে শেরপুর থানা পুলিশ। সেখানে ২০২৫ সালে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও ১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ৯ হাজার বই ছিল।বইগুলো রৌমারী উপজেলা মাধ্যমিক অফিসের বলে জানায় পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গত ২৩ জানুয়ারি শেরপুর সদর থানায় মামলায় দায়ের করেন পুলিশ। এ মামলার রিকুইজিশন পেয়ে বৃহস্পতিবার বিকেলে রৌমারী থানাপুলিশ তাকে গ্রেফতারকরে।রৌমারী থানার ওসি লৎফর রহমান বলেন, শেরপুর সদর থানায় দায়েরকৃত বই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের পুলিশের সহযোগিতায় রিকুইজিশন পেয়ে বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আটককৃত আসামিকে শেরপুর সদর থানায় নিয়ে যান।কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) শামসুল আলম জানান, বই চুরির ঘটনার মামলায় তাকে আটক করেছে পুলিশ। এ তথ্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট