1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রৌমারীতে প্রতিমন্ত্রীর বড় ভাইয়ের ছেলেকে হত্যা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 7:10 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রৌমারীতে প্রতিমন্ত্রীর বড় ভাইয়ের ছেলেকে হত্যা

সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি
  • Update Time : Sunday, March 16, 2025,
  • 133 Time View
63

সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাইয়ের ছেলে আরিফ হোসেন (২২) কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা । পুলিশ লাশকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঘটশনিবার (১৫ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম এলাকায়। নিহত আরিফ হোসন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কথিত বড়ভাই সুরুতজামানের ছোট ছেলে।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন অভিযোগ কওে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। একই গ্রামের কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আমার ধারনা তারাই এই হত্যা কান্ডের সাথে জড়িত।

পুলিশ স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই সুরতজামালের ছেলে ভাতিজা আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিলের ছেলে কুখ্যাত খুনি আজাদ এর সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তার গলায় মাফলার পেচানো এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে খুনি আজাদ ও তার ছেলে ইমন সহ ৬/৭ জনকে আসামী করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

ওই হত্যার ঘটনা প্রসঙ্গে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, কি কারনে খুন হয়েছে সেটা এখনই জানানো যাচ্ছে না। এ বিষয়ে আরো তদন্ত ও খোঁজখবর নিয়ে আসল ঘটনা উদঘাটন করে আপনাদের জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট