1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রৌমারীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এম, এ, ফারুকী, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
  • Update Time : বুধবার, জুন ১১, ২০২৫,
  • 209 Time View
154

রৌমারীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এম, এ, ফারুকী, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

১০ জুন ২০২৫, মঙ্গলবার

রৌমারী উপজেলার ৬নং চরশৌলমারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১০ জুন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
তিনি বলেন,
“ঈদ যেমন আনন্দের, তেমনি ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্যবোধ জাগ্রত করার অন্যতম মাধ্যম। জামায়াতে ইসলামী সবসময় জনমানুষের অধিকার, ন্যায্যতা ও নৈতিকতার পক্ষে কাজ করে এসেছে। ইনশাআল্লাহ, কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচিত হয়ে আমি জনগণের সেবা ও এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করব।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ হায়দার আলী। তিনি বলেন,
“ঈদ পুনর্মিলনী আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। এই আয়োজনের মাধ্যমে আমরা দলীয় ঐক্য এবং সমাজের প্রতি দায়িত্ববোধ আরও জোরদার করতে পারব।”

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁরা সবাই দলীয় কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এ ধরণের আয়োজন নিয়মিত হলে সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সাম্য-মৈত্রীর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026