1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 114 Time View
193

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু ওয়ার্ড ও হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পৃথকভাবে তাদের মৃত্যু হয় বলে শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পাঠানো ডেঙ্গুর দৈনিক প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মৃতরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার মো. মিঠু (৩০) এবং নওগাঁ জেলার সাবিহা বেগম (৫৬)।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পাঁচ দিনের জ্বরে ভুগতে থাকা মিঠুকে স্বজনরা রামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

অন্যদিকে, নওগাঁর সাবিহা গত ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে একইদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, মৃত দুজনেরই ডেঙ্গু সংক্রমণের আগে কোনো ভ্রমণের ইতিহাস নেই।

বর্তমানে রামেক হাসপাতালে মোট ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৫ জন শিশু, ২৪ জন পুরুষ এবং ১২ জন নারী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তারা চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026