1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রামপালে পূর্ব শত্রুতার জেরে উভয় পক্ষের ৩ যুবক আহত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 10:59 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রামপালে পূর্ব শত্রুতার জেরে উভয় পক্ষের ৩ যুবক আহত

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 133 Time View
77

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রামপালের কুমলাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের তিন জন যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই পক্ষই ধারালো অস্ত্র দিয়ে কোপাকুপি করায় তারা আহত হন । গুরুতর আহত তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার কুমলাই গ্রামের মোসলেম সরদারের ছেলে সরদার ডালিম (৪০) ও একই গ্রামের সরদার ফেরদৌসের ছেলে সরদার মাসুদ করিম (৩০) ও অপর পক্ষের ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার (৪০)

আহতরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (১৯ মার্চ) বেলা ১ টার সময় কুমলাই গ্রামের সরদার বাড়ির চার রাস্তার মোড়ে ইকরাম সরদারে দোকানের মধ্যে ফেলে ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার ও তার ভাইপো সাব্বির সরদার ছোরা ও ধারালো দা দিয়ে মাথা বরাবর কুপিয়ে আহত করে। এসময় তারা উভয়পক্ষ মারামারি করলে তিনজন আহত হন। খবর পেয়ে নিকট আত্মীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভার্তি করেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মারুফ সরদারের ভাই সরদার বাকি বিল্লাহ জানান, তার ভাই মারুফ মাদক বেচা বিক্রি বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়। এরপরে উভয়পক্ষ গণ্ডগোল সৃষ্টি হয়। তবে আহত ডালিম ও মাসুদ মদকের বিষয়টি অস্বীকার করে বলেন, মারুফ মাদক সেবন করে। তার ভিডিও ভাইরালও হয়েছে।

অভিযোগের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানার ওসি মো. সেলিম রেজা’র কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়। অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট