1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রামগঞ্জে সঞ্চয়পত্র প্র’তা’র’ণায় কোটি কোটি টাকা আ’ত্ম’সাৎমামলায় আনোয়ার পুলিশের হাতে গ্রেফতার

সাংবাদিক নূরুন্নবী সোহেল ঃ
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫,
  • 142 Time View
117

সাংবাদিক নূরুন্নবী সোহেল ঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জালজালিয়াতির মাধ্যমে গত ৪ বছরে গ্রাহকদের দশ কোটি টাকা নিয়ে পালিয়ে আত্মগোপনে থাকা রামগঞ্জ উপজেলা ডাকঘর অফিসের উদ্যোক্তা আনোয়ার হোসেন জিকু (৪৫)। গ্রেফতার হয়েছে।

অর্থ সঞ্চয় করতে গিয়ে ভূয়া সঞ্চয়পত্র, ভূয়া চেক ও জাল স্বাক্ষরের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন রামগঞ্জ উপজেলার শতাধিক গ্রাহক। এদিকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়লে অর্ধশত নারী পুরুষ রামগঞ্জ থানার সামনে জড়ো হয়। ক্ষতিগ্রস্থ নারী পুরুষের দাবী টাকা আত্মসাতের ঘটনায় পোষ্ট অফিসের লোকজন জড়িত রয়েছেন। তারা তাদের টাকা দ্রুত ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

সৃষ্ট ঘটনায় আনোয়ার হোসেনকে বিবাদী করে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ডিভিশনের লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক নেয়ামত উল্যা বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে প্রতারণা, চেক ডিজঅনারসহ ৩টি মামলা দায়ের করেন। আদালত মামলাগুলো তদন্ত করার জন্য পিবিআই ও ডিবি পুলিশকে দায়িত্ব দেয়। আদালতে মামলার হওয়ার পর থেকে আনোয়ার হোসেন গা ঢাকা দেয়।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ থানার পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও সাব্বির হোসেনসহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শনির আখড়া এলাকা থেকে আনোয়ার হোসেন জিকুকে গ্রেফতার করে।

এদিকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়লে অর্ধশত নারী পুরুষ রামগঞ্জ থানার সামনে জড়ো হয়। ক্ষতিগ্রস্থ নারী পুরুষের দাবী টাকা আত্মসাতের ঘটনায় পোষ্ট অফিসের লোকজন জড়িত রয়েছেন। তারা তাদের টাকা দ্রুত ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রামগঞ্জ পৌরসভার নরিমপুর গ্রামের বাঁশয়ালা বাড়ির মৃত আবু সাইদের ছেলে।

ক্ষতিগ্রস্থ কয়েকজন নারী পুরুষ জানান, আনোয়ার হোসেন উপজেলা ডাকঘর অফিসে উদ্যোক্তা হিসেবে কম্পিউটার প্রশিক্ষনের পাশাপাশি ব্যাংক এশিয়ার (কেন্দ্রীয় কার্যালয়) অনুমতিক্রমে ডাকঘর অফিসে এজেন্ট ব্যাংকিং চ্যানেলে একাউন্ট খোলার মাধ্যমে সহস্ত্রাধিক গ্রাহক সংগ্রহ করেন।

ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ডিভিশনের লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক নেয়ামত উল্যা জানান, উপজেলা ডাকঘর অফিস থেকে যারা সঞ্চয়পত্র সংগ্রহ করবে মাস শেষে লভ্যাংশের টাকা কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) থেকে সরাসরি গ্রাহকের একাউন্টে এসে জমা হবে। এমনটাই নিয়ম। কিন্তু যখন দেখলাম বিভিন্ন মাধ্যম থেকে দু’এক মাস গ্রাহকের মোবাইলে ম্যাসেজ যাচ্ছে তখনি নজরে আসে বিষয়টি। পরে খতিয়ে দেখা যায় গ্রাহকদের একাউন্টে কোন টাকাই জমা হয়নি। সাথে সাথে রামগঞ্জ ব্যাংক কর্তৃপক্ষকে জানালে কৌশলে আনোয়ার হোসেনের পাসপোর্ট জব্দ করা হলে আনোয়ার পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর ওয়ারেন্ট জারি হয়েছে।

এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ঢাকার শনির আখড়া থেকে প্রতারনা ও অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026