1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আদিবাসী ছাত্র পরিষদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রতিনিধি: সাগর কুমার সিং
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫,
  • 137 Time View
88

প্রতিনিধি: সাগর কুমার সিং

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের শ্রদ্ধা জানিয়েছে আদিবাসী ছাত্র পরিষদ। ২১শে ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭ টায় রাবি’র কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার উদ্যোগে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।

ইউনেসকো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ফেব্রুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে অস্বীকার করে এবং পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও ঢাকার সাধারণ মানুষ রাজপথে নেমে আসে।

১৯৫২ সালের এই দিনে বাংলা কে তৎকালীন পূর্বপাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও নাম না জানা অনেকে নিহত হন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ এর সময় উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, সাধারণ সম্পাদক শীত কুমার উড়াও, দপ্তর সম্পাদক রমেন পাহান, সদস্য ইন্দ্রজিৎ মুন্ডা, ম্যাথিয়াস এক্কা, স্বপন তিগ্যা

এছাড়াও আর উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখা’র সভাপতি সঞ্জয় কুমার উরাও, সহ-সভাপতি পলাশ মাহাতো, সাবেক সাধারণ সম্পাদক লখিন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক দিবাসনজিৎ সরদার, দপ্তর সম্পাদক সোহাগ বড়াই, সদস্য সম্পদ তির্কী, দীপক কুমার সিং, সুজন সিং, সৌরভ উরাও, সুমি পাহান, দ্রৌপদী উরাও প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026