1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহী তানোর দলীয় শৃঙ্খলা ভঙ্গের বহিষ্কার  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 10:26 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাজশাহী তানোর দলীয় শৃঙ্খলা ভঙ্গের বহিষ্কার 

মোঃ নাসির উদ্দিন বিশেষ প্রতিনিধি 
  • Update Time : Friday, March 14, 2025,
  • 104 Time View
56

মোঃ নাসির উদ্দিন বিশেষ প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজশাহীতে দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা কমিটি। বহিস্কৃত নেতাদের মধ্যে রয়েছেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান এবং তানোর ৩ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মজিবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ-সহ তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র পরিপন্থি সু-নির্দিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে একটি সভার আহবান করা হয়।

রাজশাহীতে অনুষ্ঠিত উক্ত সভায় বিগত আ’লীগ সরকার আমলে বারংবার নির্যাতিত ও একাধিকবার জেল-হাজত খাটা জেলা বিএনপি’র আহ্বায়ক ও ত্যাগী নেতা আবু সাইদ চাঁদ , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং জেলার সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে উক্ত দুই নেতাকে প্রাথমিক ভাবে সদস্য পদ-সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার আদেশ বহাল করেন।

এদিকে উক্ত ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে দলের নীতি নির্ধারকদের বক্তব্য , আগামী সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে দলকে সু-সংগঠিত রাখতে হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী যত বড় নেতাই হোক না কেন, তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট