1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহী জেলার তানোরে পাচন্দর ইউপি (বিএনপি’র) ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত (০১) একজন!

মোঃ নাসির উদ্দিন সটাফ রিপোর্টার 
  • Update Time : বুধবার, মার্চ ১২, ২০২৫,
  • 152 Time View
124

মোঃ নাসির উদ্দিন সটাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে ইউপি- (বিএনপি’র) ইফতার মাহফিলে দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচন্দর ইউনিয়ন (বিএনপি’র) সভাপতি, প্রভাষক মুজিবুর রহমানের সমর্থকেরা সাবেক চেয়ারম্যান মোমিন সহ, তার সমর্থকদের মারধর করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল ১১ মার্চ (মঙ্গলবার) ইফতার মাহফিল অনুষ্ঠানে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি, প্রভাষক; মুজিবুর রহমান ও সাবেক চেয়ারম্যান মোমিনের সমর্থকদের মধ্যে পূর্ববর্তী রাজনৈতিক বিরোধের জেরধরে উত্তেজনা সৃষ্টি হয়। স্ব-স্বপক্ষীয় কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতান্ডব একপর্যায়ে সংঘর্ষে বেধে যায়। এসময় মোমিন ও তার সমর্থকরা প্রভাষক মুজিবুর রহমান ও তার সমর্থকদের মারধর করেন এবং প্রভাষক মুজিবুর রহমানের সমর্থকরাও মোমিন ও তার সমর্থকদের মারধর করেন।

এসময় মমিন চেয়ারম্যান এর বড়ো ভাই গানিউল ইসলাম গুরুতর আহত হয়। গুরুতর আহত গানিউল ইসলাম গনি কে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, অবস্থার আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কত্যবরত চিকিৎসক।

 

জানা গেছে আজ ১২ মার্চ (বুধবার) বিকেল ৩-০০ মিনিটে পাঁচন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুমিনুল ইসলাম (মমিন) এর বড় ভাই গানিউল ইসলাম গনি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে মৃত্যু মৃত্যু বরণ করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে পাঁচন্দর ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এই সংঘর্ষের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের অভাবের কারণে এধরনের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন।

এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ প্রয়োজন বলে স্থানীয় নেতারা মত প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026