1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১১:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীর বাগমারায় কৃষকের ধান কাটলেন সংসদ সদস্য পদপ্রার্থী ডিএম জিয়াউর রহমান

বাগমারা উপজেলা প্রতিনিধি, দোয়েল আহমেদ
  • Update Time : মঙ্গলবার, জুন ৩, ২০২৫,
  • 166 Time View
170

বাগমারা উপজেলা প্রতিনিধি, দোয়েল আহমেদ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডিএম জিয়াউর রহমান (জিয়া) সম্প্রতি বাগমারার আউচপাড়া ইউনিয়নের ঝুঁলুড়ি গ্রামের এক কৃষকের পাকা ধান কেটে তার পাশে দাঁড়িয়েছেন। তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে মাঠে কাজ করে কৃষকের শ্রম ও দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরেছেন।

বিএনপির এই নেতার এ কার্যক্রম স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গেছে, ঝুঁলুড়ি গ্রামের কৃষক মোসলেম উদ্দিন হানিফের জমিতে তিনি নিজ হাতে ধান কাটেন এবং বলেন, “বৃষ্টির কারণে ধান কাটার সময় সংকুচিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সময় তিনি আরো বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে। আমি নিজে একজন কৃষকের সন্তান, তাই কৃষকের কষ্ট আমি বুঝি।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, ডিএম জিয়াউর রহমানের নেতৃত্বে কৃষকদের ধান কাটায় সহায়তা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহিদুল ইসলাম, শাহিন আলম, মাহাবুব ইসলাম বাবু, মাসুদ রানা, সজিব, সাদ্দাম হোসেন প্রমুখ।

বাগমারার বিএনপি নেতা শহিদ প্রভাষক বলেন, “ডিএম জিয়ার মতো নেতা মাঠে নেমে কৃষকের পাশে দাঁড়িয়েছেন, এটা আমাদের দলের জন্য গর্বের বিষয়।”

বাগমারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল রাজ্জাক জানান, “টানা বৃষ্টিতে ধান কাটতে না পারায় কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন। এমতাবস্থায় ডিএম জিয়া নিজ হাতে ধান কেটে কৃষকের পাশে দাঁড়িয়েছেন, যা খুবই অনুপ্রেরণামূলক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026