1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন 

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫,
  • 120 Time View
80

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‘ধৈর্য, সংযম ও তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ’

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন তিনটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় এর শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন।

১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে অনাড়ম্বরপূর্ণ এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, বিগত সময়ে জুলুম ও নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধৈর্য, সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে।

কলেজের শিক্ষকদের উদ্দেশ্য নুরুজ্জামান লিটন বলেন, শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেজন্য তাদেরকে কুরআন-হাদিসের শিক্ষা দিয়ে রাসূলে (সা:) আর্দশে গড়ে তুলতে হবে। রাসূলের (সা:) এর আদর্শে জীবন গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকেই সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এই আন্দোলন ও সংগ্রামে সকল শিক্ষকদের সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।

এ সময় হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় ও দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, দেলুয়াবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন সভাপতি এজাজুল হক, জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আলাউদ্দিন, প্রবীণ জামায়াত নেতা মশির উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026