1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে এক কেজি হে রো ইন উ দ্ধা র, যুবক আ ট ক

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 130 Time View
229

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে এক কেজি হে রো ইন উ দ্ধা র, যুবক আ ট ক

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার ১ কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫। একই সঙ্গে মো. সিয়াম (১৯) নামে এক যুবককে আটক করা হয়। ২৩ নভেম্বর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে চালান এনে মাদারপুরে নিজেদের বাসায় মজুদ রাখত একটি সংঘবদ্ধ মাদক চক্র। তাদের চলাচল ও কর্মকাণ্ড দীর্ঘদিন নজরদারিতে রাখার পর র‍্যাবের দল হেরোইন সরবরাহের সময় হাতেনাতে অভিযানে নামে এবং সেখান থেকে উদ্ধার হয় ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে পদ্মার চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বাড়িতে লুকিয়ে রাখত এবং বিভিন্ন স্থানে সরবরাহ করত। ঘটনার দিনও সে চর এলাকা থেকে মাদক এনে বাড়ির চালের উপর রেখে দেয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনটি উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, সিয়াম একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য, যারা বিভিন্ন পরিচয়ের আড়ালে সীমান্ত এলাকার মাধ্যমে হেরোইন পাচার করে আসছিল। এর আগেও তাকে গ্রেপ্তার করতে চেষ্টা করা হলেও সে পালিয়ে যেত। আটক যুবকের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026