1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মো: মোখলেসুর রহমান বিজয় রাজশাহী
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 121 Time View
99

মো: মোখলেসুর রহমান বিজয় রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর দড়িখরবনা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নগরীর দড়িখরবনা গ্রুপ ও রেলগেটের বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

জানা গেছে, সংঘর্ষের সময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঘটনাস্থলে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই সময়ের তিনটি গুলির শব্দ শোনা যায়। উভয় গ্রুপ চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন আহত হন। এ সময় রাস্তার পাশে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

মূলত, বৃহস্পতিবার রাতে, নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেয় বিএনপি মহিলা দলের এক নেত্রী। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় মহিলা দলের সেই নেত্রীর বাড়িতে বিএনপির এক পক্ষ ও আওয়ামী লীগের কয়েকজন কর্মী ভাঙচুর করে। এরপর দুই গ্রুপের সঙ্গে রেলগেটের একটি গ্রুপের সংঘর্ষ শুরু হয়।

পরবর্তীতে রাত ১১ টার পরে, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026