1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজধানী পল্লবী থানায় ঢুকে এক যুবকে হামলা ওসি সহ আহত ৩ জন

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫,
  • 133 Time View
115

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবক হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে থানার ওসিসহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিমসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।ওসি নজরুল ইসলাম বলেন, ফাহিম নামে ওই যুবক থানায় এসে দাবি করেন, এলাকায় একটি খুন হয়েছে। এরকম ঘটনা আমার জানা নেই- বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন- আপনি এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের কাছে যায়। সেখানে অন্যরাও বলেন, এরকম ঘটনা তাদের জানা নেই। পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলেন না। একপর্যায়ে আমি তার হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি হঠাৎ আমাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক মেরে তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া এসআই শরিফুলের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি।

ওসি জানান, আটকের পর ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদেরকেও আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুর। তারা কেন এমন কাণ্ড করেছেন তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026