বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান ২০২৫ সালের ২১ নভেম্বর শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২ থেকে ৫.৫-এর মধ্যে।ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, এর কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের কাছে। ভূমিকম্পের কারণে আতঙ্কিত মানুষজন বাসা থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।উল্লেখ্য আমি ব্যক্তিগতভাবে এই ভূকম্পনের প্রত্যক্ষদর্শী আমি এমন ভূকম্পন আগে কখনো অনুভব করিনি প্রত্যক্ষ করিনি আমি বাহিরে...
241
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
২০২৫ সালের ২১ নভেম্বর শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২ থেকে ৫.৫-এর মধ্যে।ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, এর কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের কাছে।
ভূমিকম্পের কারণে আতঙ্কিত মানুষজন বাসা থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।উল্লেখ্য আমি ব্যক্তিগতভাবে এই ভূকম্পনের প্রত্যক্ষদর্শী আমি এমন ভূকম্পন আগে কখনো অনুভব করিনি প্রত্যক্ষ করিনি আমি বাহিরে বের হয়ে দেখলাম অসংখ্য মানুষ বাসা বাড়ি অফিস ছেড়ে বাহিরে নেমে এসেছে এই দৃশ্য আমার চোখে কখনো পড়েনি।