1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সারাফাত হোসেন ফাহাদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 182 Time View
121

সারাফাত হোসেন ফাহাদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত একজনের নাম মরিয়ম বেগম (৬২), অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা বিমান সচিবের বাড়িতে ২০ বছর ধরে ভাড়া থাকতেন।

শুক্রবার রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ায় ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান, বিমান সচিব শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন বাবার বাড়ির ৪র্থ তলায় থাকেন। ওই বাড়ির নিচতলায় ভেতর থেকে দরজা বন্ধ পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয় যে, ‘কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তবে সেটা হত্যা না আত্মহত্যা তা বলতে পারছি না’।

ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। নিহত মরিয়মের মেয়ে নুসরাত জাহান দরজা খুলে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। নিহত দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যান। ঘটনাস্থলে সুরতহাল ও প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026