1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজধানীর মিরপুরে কুপিয়ে হত্যা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 11:04 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাজধানীর মিরপুরে কুপিয়ে হত্যা

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : Friday, March 21, 2025,
  • 103 Time View
57

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেক্টরে মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সেলিম মিরপুর পল্লবী রোডের ১৫ নম্বর লাইনের গোলাম মোহাম্মদের ছেলে। তিনি একটি পাঞ্জাবির কারখানায় এমব্রয়ডারির কাজ করতেন বলে জানিয়েছে স্বজনরা।

নিহতের ভাই মো. বুলু বলেন, ‘আজ রাতের দিকে আমার ভাই এমব্রয়ডারির কাজ শেষে মিরপুর ১১ নম্বরের রাস্তা দিয়ে বাসা ফিরছিলের। এ সময় পথে ৩/৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আমার ভাইকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ রাতের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট