1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজধানীর গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আল আমিন’কে হত্যা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

রাজধানীর গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আল আমিন’কে হত্যা

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
46

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার

 

রাজধানীর গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আল আমিন’কে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সোহাগ’কে ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

১। রাজধানী ওয়ারী থানাধীন গুলিস্থানের কাপ্তান বাজার এলাকার ক্ষুদ্র ব্যবাসায়ী আলআমিন (২৪), পিতা-আব্দুল মান্নান, সাং-লক্ষীপুর খোলাবাড়িয়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোর দীর্ঘদিন যাবৎ শীতবস্ত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ০৪/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় ভিকটিম আল আমিন প্রতিদিনের ন্যায় গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় শীতবস্ত্র বিক্রি করতে থাকে। একই সময় বেআইনী জনতাবদ্ধ হয়ে সোহাগসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মোতাবেক ১৫/১৬ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে অস্ত্র-শস্ত্র, চাকু, রড, সুইচ গিয়ার, লাঠি নিয়ে ভিকটিম আল আমিনকে এলোপাথাড়ি আঘাত করে দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে। অতঃপর ভিকটিম আল আমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসা শুরু করলে বিবাদীরা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তার পরিবার ও স্থানীয় লোকজন ভিকটিম আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উল্লেখিত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল আমিনকে পরিক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় মৃত ভিকটিম আল আমিনের মা বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় সোহাগসহ ০৬ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৫/১২/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০২/৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে সোহাগসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

 

২। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।

৩। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৫/১২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আলআমিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সোহাগ (২৫), পিতা- মোঃ আবু তাহের, ওয়ার্ড নং-৩৮, থানা-ওয়ারী, ডিএমপি-ঢাকা ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

 

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট