1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাতে চট্টগ্রামে বিক্ষোভ এনসিপির

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম 
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 160 Time View
161

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানীর পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রেস ক্লাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরিফ মঈন উদ্দিন বলেন, বিএনপির একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে বর্বর কায়দায় ব্যবসায়ীকে হত্যা করেছে। এই ভিডিও দেখার অনেকের সাহস হয়নি। মূলত আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপির চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থ হচ্ছে। দেশব্যাপী তারা নৈরাজ্য কায়েম করেছে। চট্টগ্রামে একের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিএনপিকে সতর্ক করছি, আমরা কাউকে ছাড় দেব না।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার (৯ জুলাই) বিকেলে প্রকাশ্যে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার নিথর দেহ টেনে-হিঁচড়ে হাসপাতাল চত্বরের বাইরে এনে শত শত মানুষের সামনে চলে বীভৎস উন্মত্ততা।

এসময় আরো উপস্থিতি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, সংগঠক নুসরাত বিনতে নুসু,সংগঠক সাদিক আরমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026