1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

অপু দাস রাজশাহী প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 137 Time View
96

অপু দাস রাজশাহী প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১৪ আগষ্ট ২০২৫ রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাল বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিনেট ভবনে এ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব মহোদয়ের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। পুলিশ কমিশনার আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করবে।

তিনি উল্লেখ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এজন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখার প্রতিও গুরুত্বারোপ করেন। সেইসাথে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

কমিশনার ২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, যেহেতু এটি শিক্ষার্থীদের নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদেরকেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে ।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা অপরিহার্য।

এসময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026