1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাউজান পশ্চিমগুজরা রঘুনাথ মন্দিরে সর্বজনীন অষ্টপ্রহরব্যাপি মহোৎসব ও গীতাপাঠ অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 12:52 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাউজান পশ্চিমগুজরা রঘুনাথ মন্দিরে সর্বজনীন অষ্টপ্রহরব্যাপি মহোৎসব ও গীতাপাঠ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান,চট্টগ্রাম (প্রতিনিধি)
  • Update Time : Tuesday, January 14, 2025,
  • 184 Time View
92

মিলন বৈদ্য শুভ, রাউজান,চট্টগ্রাম (প্রতিনিধি)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিমগুজরা কেরানীহাট বনিকপাড়ায় শ্রীশ্রী রঘুনাথ ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে ১৩ থেকে ১৫ জানুয়ারী ২০২৫ ৩দিনব্যাপি শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ অষ্টপ্রহরব্যাপি সর্বজনীন মহোৎসব ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয় ।

ভোরে রঘুনাথ সম্প্রদায়ের নগর জাগরনী কীর্তন এবং শ্রীশ্রী রঘুনাথ ঠাকুর সনাতন বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় । অধিবাস কীর্তন পরিচালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও তার দল । এতে পৌরহিত্য করেন মিরসরাই শ্রীশ্রী রাধামাধক জিউ আশ্রমের শ্রী যশোনান্দ দাস ।

রঘুনাথ মন্দিরের পরিচালনা পরিষদের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা বিশিষ্ট সমাজ সেবক মন্দির কমিটির উপদেষ্টা সাবেক ব্যাংক কর্মকর্তা মৃদুল পারিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এতে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক শিক্ষক সিদুল ধর , মন্দির পরিচালনা কমিটির সভাপতি অপু ধর, সাধারন সম্পাদক পিন্টু ধর,অর্থসম্পাদক সজল ঘোষ, মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সনজিত ধর বাপ্পু, সাধারন সম্পাদক শ্রী অজিত ধর, অর্থ সম্পাদক শ্রী বিজয় ধর সনেট প্রমুখ ।

এই মহোৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন এবং মহাপ্রসাদ গ্রহন করেন ।

তিনদিনব্যাপি এই ধর্মানুষ্ঠানে নামাঞ্জলি অর্পন করেন বেদবীনা সম্প্রদায়,জয়রাম সম্প্রদায়, প্রভু দয়ালকৃষ্ণ সম্প্রদায় ও নব বেদবাণী সম্প্রদায় ।

সর্বজনীন অষ্টপ্রহরব্যাপি মহোৎসব ও গীতাপাঠ উপলক্ষে উৎসব অঙ্গনের চারিপাশে এক বিশাল মেলা বসে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট