1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৭:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাউজান কালচারাল পার্কের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন।

সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫,
  • 208 Time View
206

সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বীর প্রসবিনী চট্টলার ঐতিহ্যবাহী রাউজানের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল পার্কের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা গত ১৮ জানুয়ারি সম্পন্ন হয়।

পশ্চিম গুজরা ইউনিয়নস্থ বৈদ্যপাড়া গ্রামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নিজস্ব প্রশস্ত মাঠে আয়োজিত বহুমুখী কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক ক্রিড়া,কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,পুরস্কার বিতরণ,গুণীজন সম্মাননা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সমাজহিতৈষী নান্টু বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক শামসুল হক,আইনবিদ ও মানবাধিকার কর্মী সাতকড়ি বড়ুয়া,কন্ঠযোদ্ধা ও সংগীতব্রতী শ্যামলী বড়ুয়া। প্রতিষ্ঠানের আজীবন সদস্য চন্দ্রজ্যোতি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম ও গণমাধ্যমকর্মী এস.এম ইউসুফ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষিকা রত্না দে,ঝর্ণা কর,বেলি বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন- সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড একটা সমাজকে ও সমাজে বসবাসরত মানুষকে আত্মিকভাবে প্রগতিশীল হতে সহযোগিতা করে। তাই প্রত্যেকের উচিত সন্তানদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মানে যার যার অবস্থান হতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার-প্রসার ঘটানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026