1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাউজানে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 11, 2026, 11:26 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাউজানে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):
  • Update Time : Sunday, December 29, 2024,
  • 173 Time View
73

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

রাউজান ইটভাটা মালিক সমিতি সাধারণ সম্পাদক ফোরকান কোম্পানী ও ফোরকান উদ্দিন চৌধুরী খালেদ সহ বিএনপির রাজনীতির সাথে জড়িত কয়েকজনকে মিথ্যা মামলায় ফাঁসানো অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার সকালে রাউজান জলিল নগর ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান কোম্পানির পক্ষে রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওয়াহেরখীল এলাকার এস এম শফির ছেলে এস এম শহিদ উল্লাহ রনি একজন চাঁদাবাজ ভূমিদুস্য ও খুনি হাসিনার দোসর। বিগত ছাত্র-জনতার আন্দোলনে পরিচালিত হওয়ার মুহূর্তে কথিত ইটভাটার মালিক সেজে তিনি ইটভাটার মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা সাজিয়েছে। গত ২৩ ডিসেম্বর রাউজান থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে। সেই মামলায় ইটভাটার মালিক ও রাজনৈতিক ব্যক্তিদের আসামী করা হয়েছে যা অত্যান্ত দু:খ জনক। এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয় । এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, রাউজান ইটভাটা মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান কোম্পানি, সাবেক ইউপি প‍্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসেম, বিএনপি নেতা রুমান শাহ্ আলম মেম্বার, আব্দুল মন্নান মনি মোহাম্মদ সেলিম কোম্পানি, রফিকুল ইসলাম বাচা কোম্পানি, আব্দুল খালেক কোম্পানি মনজু খান, মোহাম্মদ জসিম মেম্বার, সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ এখতিয়ার মেম্বার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট