1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ২:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

যুবলীগ নেতার বি*রুদ্ধে গ্রাম্য শালিসে দিনমজুর বৃদ্ধকে মার*ধরের অভি*যোগ,

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 163 Time View
122

যুবলীগ নেতার
বিরুদ্ধে গ্রাম্য শালিসে
দিনমজুর বৃদ্ধকে মারধরের
অভিযোগ,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তাজুল ইসলাম স্টাফ রিপোর্টার। শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে ছেলের অপরাধের কারনে দিনমজুর এক বৃদ্ধকে মারধররের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর আনোয়ার হোসেন মিনু নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
মিনু ভুনবীর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বলে জানা গেছে। শুধু মারধর নয়, ওই বৃদ্ধকে বাড়ি থেকে বিতারিত করতে প্রচেষ্টা চালাচ্ছে একটি
প্রভাবশালী মহল এমন অভিযোগ ওই বৃদ্ধের।
আজ(২২জুলাই)মঙ্গলবার দুপুরে সরজমিনে ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে গেলে ওই গ্রামে বয়োবৃদ্ধ দিনমজুর ইট ভাঙ্গার শ্রমিক শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ২ ছেলে ১ মেয়ে। মেয়ে জোৎস্না বেগমকে বিয়ে দিয়েছি। এক ছেলে শাহিন মিয়া শারীরিক প্রতিবন্ধী। অপর ছেলে সাইফুল মিয়া মাদকসেবী ও নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হিসেবে আমি তাকে স্থানীয়দের সহায়তায় কয়েক দিন আগে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন সে কোথায় আছে জানি না। এরই মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় আমার পাশের বাড়িতে হঠাৎ গ্রাম্য শালিস বসিয়ে আমাকে ডেকে পাঠানো হয়। শালিসে আমার বাড়ি থেকে বের করে দেয়া ছেলের অপরাধে আমাকে বেদম মারধর করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিনু। আমার স্ত্রী, নাতিসহ আত্মীয়রা বাধা দিতে গেলে তাদেরও হুমকি-ধামকি দেওয়া হয়। শালিসে ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ব্যবসায়ী কামাল পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শালিসে আমাতে বেদম মারধরের পর এখন আমার পরিবারকে এলাকা থেকে চলে যেতে হুমকি দিচ্ছেন আনোয়ার হোসেন মিনু, রাসেলসহ অন্যান্যরা। তারা আমার বাড়ি দখলে নিতে চান। আমি এখন আমার শারীরিক প্রতিবন্ধী ছেলে ও
স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিচার চাই।’শালিসে উপস্থিত এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা অন্যায়ের পক্ষে নই। বৃদ্ধ শাহাব উদ্দিনের ছেলে নেশাগ্রস্থ ও চোর। তাকে তার বাবাও
বাড়ি থেকে বের করে দিয়েছেন। তার অপরাধে বৃদ্ধ লোকের গায়ে হাত দেয়া সমর্থনযোগ্য নয়। বিচারে ডেকে এনে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন মিনু বৃদ্ধ শাহাব উদ্দিনকে মারতে মারতে নিচে ফেলেও মেরেছে। ওই বিচারে ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী, স্থানীয় পঞ্চায়েতরা
ছিলেন। ছেলে অপরাধী হিসেবে তাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারপর তার বাবাকে এভাবে মারধর উচিত হয়নি।’স্থানীয় আনোয়ার হোসেন বলেন, ‘বৃদ্ধ শাহাব উদ্দিনের ছেলে চুরি করে, নেশা খায়। ফলে শাহাব উদ্দিন অপরাধী ছেলেকে বাড়িছাড়া করেছেন। সে এখন এলাকায়
নেই। গত শুক্রবার শালিসে বৃদ্ধ শাহাব উদ্দিনকে মারধর করেন আনোয়ার হোসেন
মিনু।’এ ব্যাপারে আনোয়ার হোসেন মিনু বলেন, ‘আমার জীবনে আমি কোন দল বা
পার্টির সাথে জড়িত নই। যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে মিথ্যে প্রচার করা হচ্ছে। আমি যুবলীগের রাজনীতির সাথে যুক্ত নই। আমি ব্যবসায়ী
মানুষ। ব্যবসা করে খাই। শাহাব উদ্দিন মিয়ার ছেলে এলাকার কুখ্যাত চুর ও মাদকসবেী। তার জালায় পুরো এলাকা অতিষ্ট হয়ে শালিস বসায়। সেখানে শাহাব উদ্দিন মিয়াকে কেউ মারধর করেনি।’
ভুনবীর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী বলেন, ‘শাহাব উদ্দিনের ছেলে সাইফুল চিহ্নিত চোর ও ইয়াবাসেবী। সে চুরির পলে গ্রেপ্তার
হয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। তার বাড়ি থেকে প্রায় কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক সে চুরির সাথে জড়িত। এ ধরনের একজন চুর নিয়ে আমাদের এলাকা কলংকিত। শুক্রবার যে শালিস বসানো
হয় তাতে স্থানীয় পঞ্চায়েত সবাই উপস্থিত ছিলেন। সেখানে শাহাব উদ্দিন ছেলের
পক্ষ নিয়ে উত্তেজিত ভাষায় কথা বললে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন মিনু। ওই শালিসে কোন ধরণের মারধরের ঘটনা ঘটেনি। কেউ যদি মারধরের অভিযোগ এনে থাকে তবে তা সম্পূর্ণ মিথ্যা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026