1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় তারা অন্য দেশের দালাল :বুলু

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, মার্চ ২৪, ২০২৫,
  • 120 Time View
114

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান  বরকতউল্লাহ বুলু বলেছেন, “কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল হয়ে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”

রবিবার নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, “মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী। এমনকি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তারাই দেশ রক্ষায় এগিয়ে এসেছে। বাংলাদেশের শিগগিরই একটি গণতান্ত্রিক সরকার আসা জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, “৯০-এর গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছিল। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানেও তাদের ভূমিকা রয়েছে।”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কেউ যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান বা সেনাবাহিনীকে নিয়ে কিছু বলতে চান, আমরা মনে করি তারা বাংলাদেশের স্বপক্ষে কাজ করে না। তারা অন্য দেশের দালাল হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করতে চায়।”

বরকতউল্লাহ বুলু বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি সাবেক সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই বক্তব্য বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি সমর্থন এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026