1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

যশোরে ডিবির জালে ৩৩ মামলার আসামি কাজী তারেক গ্রেফতার 

মোঃ মানিক হোসেন,দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বুধবার, মে ৭, ২০২৫,
  • 185 Time View
127

মোঃ মানিক হোসেন,দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। শেষ পর্যন্ত যশোরে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়লেন ৩৩ মামলার পলাতক আসামি কাজী তারেক।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হওয়া তারেক শংকরপুর পশু হাসপাতালের পেছনের মৃত পিয়ারু কাজীর ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, তারেকের বিরুদ্ধে রয়েছে মাদক, চোরাচালান, বিস্ফোরক, খুন ও অস্ত্রসহ মোট ৩৩টি মামলা। এর মধ্যে রয়েছে ১৯টি মাদক, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র ও ৪টি অন্যান্য মামলা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ১৫টি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগেও তারেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। এ ঘটনা ছিল তারেকের বহুমাত্রিক অপরাধচক্রের একটি অংশমাত্র।গ্রেপ্তারের পর কাজী তারেককে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026