1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

যশোরে আদিবাসী শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 143 Time View
114

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

যশোর জেলার কেশবপুর উপজেলা সাহাপাড়া খ্রিস্টান আউট রিচ গার্লস হোস্টেলে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বান্দরবানের থানচিতে ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে, ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে, যশোর জেলার কেশবপুরে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার, সারাদেশে অব্যাহত নারীদের নিপীড়ন ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, যশোর জেলা কেশবপুর উপজেলার সাহাপাড়ায় খ্রিষ্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেল নামে একটা হোস্টেল ছিল। নিহত ধর্ষিতার রাজেরুং ত্রিপুরা (১৫) এই হোস্টেলে ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন। মেয়েটি এই উপজেলায় রেমাক্রি ইউনিয়নের কালু পাড়ার রমেশ ত্রিপুরা মেয়ে। রমজান ছুটিতে বাড়িতে না পাঠিয়ে নিহত রাজেরুং ত্রিপুরাসহ কয়েকজন ছাত্রীদের হোস্টেলের রেখে তাদের উপর যৌন হয়রানি চালাতেন বলে অভিযোগ রয়েছে। খ্রিষ্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলে চেয়ারম্যান ক্রিস্টফার সরকার ও ম্যানেজার প্রদীপ সরকার বাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

এই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, ডাক্তার এন্দ্রিজয় ত্রিপুরা, শিক্ষার্থী এনি ত্রিপুরা, মারমা স্টুডেন্ট প্রতিনিধি ক্যহাইসিং মারমা, হেডম্যান শিমন ত্রিপুরা ও থানচি কলেজ প্রভাষক লিটন ত্রিপুরা প্রমুখ। এছাড়া এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।

হিমংপু মারমা(হাইসিং)

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

মোবাইল: 01829265484

তারিখ: ২৩/৩/২০২৫ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026