1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৬:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মৌলভীবাজার শ্রীমঙ্গলে চোরাই পিকআপ গাড়িসহ আটক ১ জন

সৈয়দ শিহাব উদ্দিন মিজান স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 157 Time View
117

সৈয়দ শিহাব উদ্দিন মিজান স্টাফ রিপোর্টার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ০১টি চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।

২২ মার্চ (শনিবার) সকালে শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে তোফায়েল মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত তোফায়েল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি (Mahindra Bolero Maxitruck) জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়।

চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে।

গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026