1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

স্কিল শিখনের ব্যাচ রানিং অবস্থায় ইনকাম করা সকল স্টুডেন্টকে আর্নিং এওয়ার্ড প্রদান৷

ইমাজ উদ্দিন, মৌলভীবাজার  
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 597 Time View
783

ইমাজ উদ্দিন, মৌলভীবাজার  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আজ রবিবার স্কিল শিখনের উদ্যোগে “ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ ফ্রি সেমিনার” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান। তিনি ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা ও ডিজিটাল স্কিল উন্নয়নের গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

সেমিনারে সভাপতিত্ব করেন স্কিল শিখনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাজ উদ্দিন।অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্কিল শিখনের ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম।এসময় ফ্রিল্যান্সিং নিয়ে শেসনে বক্তব্য রাখেন স্কিল শিখনের এম. ডি. নূর নবী পাবেল ও স্পোকেন ইংলিশ নিয়ে বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর তারেক হোসেন ফারাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী। সেমিনারে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীরা জানান, তারা বুঝতে পেরেছেন বর্তমান যুগে আইটি শিক্ষায় দক্ষ হওয়া কতটা প্রয়োজনীয় এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ কতটা সহজলভ্য।

সেমিনার শেষে ক্লাসে নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। ডিজিটাল মার্কেটিং কোর্সে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এছাড়াও যারা কোর্স চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিং করে আয় করেছেন, কিংবা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে রিমোট জবে যুক্ত হয়েছেন তাদেরকেও বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেষে প্রতিষ্ঠানের সিইও ইমাজ উদ্দিন বলেন, আমাদের মূল লক্ষ্য” মৌলভীবাজারের তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। তারা এই বিষয়ে অনেক পিছিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকের ধারণা নেই তাই তারা যাতে ঘরে বসে ইনকাম করতে পারে এবং বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে অবদান রাখতে পারে সেই জায়গায় স্কিল শিখন সাপোর্ট করবে। স্কিল শিখন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা স্কিল শিখনের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026