1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল প্রকাশ

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫,
  • 252 Time View
194

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরের ইম্পেরিয়েল কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

 

মৌলভীবাজার ইসলামী সোসাইটি পরিচালিত মেধাবৃত্তি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনূর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।

 

পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সিতাব আলী’র সঞ্চালনায় এসময় অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ ইয়ামীর আলী, সদস্য মোহাম্মদ আলী বেগ, হারুনুর রশীদ তালুকদার, সৈয়দ তারেকুল হামিদ, মোহাম্মদ শাহীন মিয়া, শাহিন আহমদ, খায়রুল আমীন সেহেল, মাসরুর আহমদ, হাবিবুর রহমান হারিছ ও হাফিজ আলম হোসাইন।

 

প্রেরণা মেধাবৃত্তি আয়োজকেরা জানিয়েছেন, গেল ২৮ ডিসেম্বর ২০২৪ইং জেলাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৫ম ও ৮ম শ্রেণীর ২৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ৮ম শ্রেণীর জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আফরিদা জান্নাত অরিন, দ্বিতীয় স্থান করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী পরমাধ্যা চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকার করে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা বিনতে হুমায়ুন। ৫ম শ্রেণীতে জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম হোন আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী তানজিলা ইসলাম চৌধুরী, দ্বিতীয় হয়েছে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাজশ্রী হালদার রাজন্যা ও ৩য় হয়েছে আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী স্নেহা দাশ। জেলার ৭টি উপজেলা থেকে পরীক্ষায় ২৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এতে কৃতকার্য হোন ১৮০ জন। প্রথম স্থান অধিকারকারীদের নগদ ১০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং অন্যান্যদের পর্যায়ক্রমে পুরস্কৃত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026