1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মোংলায় নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 11:41 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মোংলায় নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 110 Time View
89

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলদস্যুতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপথের সুরক্ষা নিশ্চিতকরণে ২৪ ঘন্টা টহল, যৌথ ও বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

বাংলাদেশ কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিমাম উল হক এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রেস নোটে আরো বলেন, সম্প্রতি পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড বহিঃ নোঙর এবং অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় ২০ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ বাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নো পুলিশের সমন্বয় হিরণ পয়েন্ট, হারবারিয়া, মোংলা, আংটিহারা, রূপসা ও নোয়াপাড়া নোঙর এলাকা সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী জাহাজ/লাইটার সমূহ যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সেই লক্ষ্যে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি এ সকল জাহাজ/ট্যাংকার সমূহের বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম এবং লাইফ সেভিংস ইকুইপমেন্ট সমূহের সঠিকতা যাচাই করা হয়।

এছাড়াও, বাণিজ্যিক জাহাজ সমূহ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটকবাহী জাহাজ সমূহের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট