1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:43 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 121 Time View
71

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।শনিবার (২২ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—মোংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) এবং কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। আটককৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে।শনিবার সকালে জব্দ মালামালসহ আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট