1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৭:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেহেরপুর বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার, ডাক্তার আটক

জাহিদ মাহমুদ,মেহেরপুরঃ
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 154 Time View
121

জাহিদ মাহমুদ,মেহেরপুরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মেহেরপুরের গাংনীতে হোমিও ডাক্তারের চেম্বার থেকে বিপুল পরিমাণের অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় অভিযুক্ত ডাক্তারকে।

আটককৃত হোমিও ডাক্তার নিলুফার ইয়াসমিন উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে। দীর্ঘদিন ধরে চিকিৎসার আড়ালে এলকোহল বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে গাংনী যৌথ বাহিনীর মাদক বিরোধী ট্রান্সফোর্সের অভিযানে ১,১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা।

যৌথবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম সাহা।

অভিযান সূত্রে জানা যায়, গাংনী বাজারের জেলা পরিষদ মার্কেটের “হাফিজ হোমিও হল” থেকে অ্যালকোহল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকে আরও বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে।

অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেন এবং গাংনী থানার একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026