1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেহেরপুর আদালত চত্বরে দুই পক্ষের সং ঘ*র্ষ পরবর্তীতে ফের হাসপাতালে হা*মলা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৮, ২০২৫,
  • 181 Time View
99

মেহেরপুর আদালত চত্বরে দুই পক্ষের সং ঘ*র্ষ পরবর্তীতে ফের হাসপাতালে হা*মলা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এস এ খান শিল্টু জেলা প্রতিনিধি মেহেরপুর:

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করার এক ঘণ্টার মধ্যেই তাদের ওপর ফের হামলা চালিয়েছে প্রতিপক্ষ।
বুধবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে আদালত প্রাঙ্গণে দক্ষিণ শালিকা ও গুচ্ছগ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন সাইফুল হোসেন, রাজ (২৪) ও সেলিম রেজা (৫০)। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের ভর্তি করার পর এক ঘণ্টাও না যেতেই আনুমানিক দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষের কয়েকজন সদস্য হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসাধীন সাইফুল ও রাজের ওপর হামলা চালায়। এ সময় তারা বেডে থাকা অবস্থাতেই লাঠি ও ঘুষি-থাপ্পড়ে মারধরের শিকার হন।
হাসপাতালে থাকা অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, “এভাবে ভেতরে ঢুকে রোগীর ওপর হামলা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সাইফুল হোসেনের মাথায় ফের আঘাত লাগে এবং তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আদালত চত্বরে সংঘর্ষের পর হাসপাতালে আবার হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবুও আহত ভুক্তভোগী রোগী তার সজনরা চরম আতঙ্কের ভিতরে আছে না জানি কখন কি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026