1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মেহেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 5:34 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মেহেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি:
  • Update Time : Saturday, May 17, 2025,
  • 96 Time View
54

এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দ্রুত অনুমোদন,বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

১৭ই মে শনিবার সকাল ১০টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ইসলামিক ফাউন্ডেশন সৌজন্য মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দ্রুত অনুমোদন, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন প্রকল্পের শিক্ষক,কেয়ারটেকার কর্মকর্তা কর্ম চারীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, “দেশের হাজারো শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। গত পাঁচ মাস ধরে কোনো বেতন-ভাতা প্রদান করা হয়নি। আমরা ঈদের আগেই বকেয়া পরিশোধসহ প্রকল্পটিকে দ্রুত অনুমোদনের আওতায় আনতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।”
মানববন্ধন শেষে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। এতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়:
১. প্রকল্পটি দ্রুত চূড়ান্ত অনুমোদন দিয়ে ঈদুল আযহার পূর্বে সকল জনবলের পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধ করতে হবে।
২. প্রকল্পের শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ পদসহ রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।
৩. ৭ম পর্যায়ে কর্মরত জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. কেয়ারটেকার ও অন্যান্য কর্মীদের স্কেলভুক্ত করে যথাযথ বেতন নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষকদের সম্মানজনক বেতন কাঠামো পুনঃনির্ধারণ ও ভাতাদি বৃদ্ধি করতে হবে।
মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান কবির সজল, গাংনী উপজেলার সভাপতি আবুল হক, মুজিবনগর উপজেলার সভাপতি সাইফুল ইসলাম।

ফিল্ড সুপারভাইজার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার ওবায়দুর রহমান, ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ, মাস্টার ট্রেইনার আব্দুল হামিদ, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম, আওলাদ হোসেন, ওমর ফারুক, জাহাঙ্গীর আলমসহ শিক্ষক কর্মচারী বৃন্দ।
বক্তারা দাবি করেন, শিক্ষা খাতে অবদান রাখা এসব শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট