1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেহেরপুরে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে যখম

এস এ খান শিল্টু, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বুধবার, মে ১৪, ২০২৫,
  • 209 Time View
98

এস এ খান শিল্টু, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন খোকসা গ্ৰামের শেখপাড়া এলাকার মাঠে ইনারুল নামে একজন কুপিয়ে জখম করেছে।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন খোকসা গ্ৰামের শেখপাড়া এলাকার মাঠে ইনারুল ইসলাম নামের এক ব্যক্তির কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মতিরুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে, তার হাতে থাকা দেশীয় অস্ত্র হাশুয়া দিয়ে জমির মালিক ইনারুলকে কুপিয়ে যখন করেন।

 

১৪ই মে বুধবার দুপুরে আমঝুপি ইউনিয়ন খোকসা গ্রামের শেখপাড়ার মাঠে এই ঘটনা ঘটে।

ঘাতক মতিরুল খোকসা গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে। হামলার শিকার ইনারুল একই গ্রামের মুনসুর শেখের ছেলে।

 

ঘটনার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঘাতক মতিরুল মাঠে ইনারুলের কলাবাগান থেকে কলার কান্দি কেটে চুরি করে নিয়ে যাচ্ছিলেন ।

এমন সময় কলার বাগান মালিক ইনারুল সেখানে পৌঁছিয়ে ঘাতক মতিরুল কে কলা কাটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এবং কলার ছড়াগুলো বাস্তা থেকে বের করে নিতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, এক পর্যায়ে ঘাতক মতিরুলের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ইনারুলের উপর হামলা করেন। এবং বেপরোয়া ভাবে গলা মাথা বরাবর কোপ মারতে থাকে,ইনারুল নিজের হাত দিয়ে জীবন বাঁচাতে গেলে অস্ত্রের কোপের আঘাতে তার ডান হাতের কবজিটি ঝুলে পড়ে ,এবং সে মাটিতে লুটিয়ে পড়ে।

বিপদ বুঝতে পেরে শটকে পড়ে ঘাতক মতিরুল। পরে স্থানীয় কৃষকরা ইনারুল কে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ইনারুলের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

ইতিমধ্যে ঘাতক মতিরুল সন্ধ্যা ছয়টার দিকে মেহেরপুর নায়েব বাড়ি মন্দিরের সামনে থেকে গ্রেপ্তার হন, শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026