1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

আরাফাত ভূঁইয়া জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 278 Time View
183

আরাফাত ভূঁইয়া জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জের শ্রীনগরে যমজ দুই কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শিশুদের মা।

আজ বুধবার (৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে ওই দুই শিশুর মা শান্তা বেগম দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, দুই শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় নিহত দুই শিশুর চাচা আলামিন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে মামলার প্রেক্ষিতে নিহত দুই শিশুর মাকে আদালতে পাঠানো হয়। আদালতে ওই দুই শিশুর মা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দী গ্রামের দিন মজুর সোহাগ শেখের (২৮) সাথে প্রায় দুই বছর আগে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে শান্তার (২৪) বিয়ে হয় । ৫ মাস আগে শান্তা যমজ কন্যা সন্তান প্রসব করে। যমজ কন্যা সন্তান হওয়ার পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। শান্তা সন্তানদের নিয়ে বাবার বাড়িত থাকলেও বেশ কয়কদিন আগে স্বামীর বাড়িতে আসে।

গত সোমবার (৭ জুলাই) রাত আটটার দিকে সোহাগের ঘর থেকে হট্টাগোলের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে জানতে পারেন তাদের দুই কন্যা লামিয়া ও সামিহাকে ঘরের পেছনে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে লামিয়া ও সামিহাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ছুটে যান তাদের ওই দুই কন্যার বাবা সোহাগও। কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026