1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব আবারও ৫ দিনের রিমান্ডে

আরাফাত ভূঁইয়া শান্ত জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 185 Time View
136

আরাফাত ভূঁইয়া শান্ত জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে শ্রমিক সজল মোল্লা হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক নুসরাত শারমীন এই আদেশ দেন।

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার সূত্রপাত থেকে ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা। ওই ঘটনায় করা মামলায় ১ জুলাই মোহাম্মদ বিপ্লবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত তাঁকে সাত দিনের রিমান্ডে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল হালিম বলেন, ফয়সাল গত সাত দিন রিমান্ডে ছিলেন। তখন পুলিশের তদন্তাধীন গুরুত্বপূর্ণ বিষয়ের জবাবে তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর কথা বলেছেন। ছাত্র–জনতার আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

তাই পুনরায় মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে তার ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে মূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য। স্থানীয় রাজনীতিতে তিনি প্রভাবশালী ছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ২২ জুন রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ১ জুলাই তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026