1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মুন্সিগঞ্জে পত্রিকা বন্ধের হুমকিতে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 5:38 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মুন্সিগঞ্জে পত্রিকা বন্ধের হুমকিতে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:হোসাইন হাওলাদার
  • Update Time : Thursday, May 22, 2025,
  • 85 Time View
51

মুন্সীগঞ্জ প্রতিনিধি:হোসাইন হাওলাদার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সিগঞ্জের স্থানীয় সংবাদভিত্তিক অনলাইন পত্রিকা ‘আমার বিক্রমপুরে’র সম্পাদক শিহাব আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে পত্রিকাটি বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় মুন্সিগঞ্জের জুুলাই শহিদ পরিবার ও আহত গেজেটেড জুলাই যোদ্ধাবৃন্দ।

এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনকারীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক শিহাব আহমেদকে রাজনৈতিক ট্যাগ দিয়ে তার পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখার অপচেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে ৪-৫ জন সাংবাদিক মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। তার মধ্যে শিহাব আহমেদ অন্যতম। বিগত ফ্যাসিস্ট আমলেও তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন, এখনো সেই ধারাতেই আছেন। এতে অনেকের কাছে চক্ষুশুল হলেও জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা তার পাশে আছে।

‘এভাবে কারও ব্যক্তিগত চরিত্র হনন ও পেশাগত কাজে বলপ্রয়োগের চেষ্টা করা জুলাই চেতনার বিপরীত।’ – মন্তব্য করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গত বছরের ৫ আগস্ট ঢাকায় নিহত মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ছাত্রদল নেতা মানিক মিয়া শারিক চৌধুরীর পিতা আনিস চৌধুরী, ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম মোল্লা, নুর মোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা বেগম, নানী শেফালি বেগম, খালু মো. কামাল কাজী, রিয়াজুল ফরাজীর বড় মেয়ে রিয়া মনি। জুলাই যোদ্ধা মুক্তার হোসেন, নাজমুল হাসান শাওন, সীমান্ত হাসান প্রমুখ।

প্রসঙ্গত; গত ১৬ মে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক শিহাব আহমেদকে ‘ফ্যাসিবাদের দোসর’ ট্যাগ দিয়ে তার সম্পাদিত আমার বিক্রমপুর অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়ার দাবি তোলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট