1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

‎মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা’র দরবারে দুইদিন ব্যাপী মাহফিল

মোঃ মাসুম বিল্লাহ প্রতিনিধি মির্জাগঞ্জ পটুয়াখালী 
  • Update Time : রবিবার, মার্চ ৯, ২০২৫,
  • 193 Time View
129

মোঃ মাসুম বিল্লাহ প্রতিনিধি মির্জাগঞ্জ পটুয়াখালী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দক্ষিণাঞ্চলের সুফি সাধক পটুয়াখালীর মির্জাগঞ্জের হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) এর দরবার শরীফে দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ রবিবার থেকে শুরু হয়েছে। ৩৩ বছর পর পবিত্র মাহে রমজানে হচ্ছে এ মাহফিল। এর ৩৩ বছর আগে একবার মাহে রমজানে পড়েছিলো এ মাহফিল। মাহফিলের সকল আয়োজন সম্পন্ন শেষে শ্রীমন্ত নদীর পূর্ব তীরে শুরু হয়েছে মাহফিল।

এ মাহফিলে লক্ষাধীক মুসল্লীদের সমাগম হবে বলে আশা করছেন মাহফিল আয়োজক কমিটি। এ মাহফিলে আজ প্রথমদিন রবিবার (৯ মার্চ) তাফসির ও ওয়াজ নসিহত পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্বারী আব্দুল রহিম আল মাদানী। দ্বিতীয় ও শেষদিন সোমবার (১০ মার্চ) ওয়াজ নসিহত পেশ করবেন, মুফাসসিরে কোরআন ও খ্যাতনামা বক্তা হযরত মাওলানা মোফাজ্জল হোসাইন আব্বাসী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এম হাসিবুর রহমান (সিলেট)।

পটুয়াখালী জেলা প্রশাসক ও হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) মাজার ওয়াকফ এস্টেটের সভাপতি আবু হাসনাত মো. আরেফীন এর সভাপতিত্বে এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন।

হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মল্লিক (শহীদ মল্লিক) জানান, মাহফিলের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী, মেডিকেল টিম। ৩৩ বছর পর পবিত্র মাহে রমজানের মাহফিল হচ্ছে।

রোজাদারদের জন্য রয়েছে ইফতার ও সেহেরির ব্যবস্থা এবং মহিলাদের জন্য মাহফিল শোনার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। শেষ দিন মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিবের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026