1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবি, নিখোঁজ ৪০ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 2:03 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবি, নিখোঁজ ৪০

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফঃ
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 122 Time View
75

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (২১ মার) রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবির সিপাহি টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপির অধীনে কর্মরত ছিলেন।

এ বিষয়ে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকায় সাগরে ভাসমান দেখে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকা থামানো সংকেত দেন ওই বিজিবি সদস্য। একসময় রোহিঙ্গা বহনকারী নৌকায় বিজিবির সেই সদস্য ওঠেন। এ সময় সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে তাদের চিৎকার শুনে স্থানীয় জেলেসহ বিজিবি নারী-শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেন। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ বাকি রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালায়। তবে ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিলেন বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।

রোহিঙ্গারা জানিয়েছে, ট্রলারটিতে ৬০ জন রোহিঙ্গা ছিল। অন্যরা নিখোঁজ রয়েছে। তবে বিজিবি নাফনদীতে কেউ নিখোঁজ রয়েছে কিনা তাদের সন্ধান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট