1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মিয়ানমার  থেকে ছোঁড়া গুলি'তে বাংলাদেশী ২ যুবক আহত!  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 3:21 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মিয়ানমার  থেকে ছোঁড়া গুলি’তে বাংলাদেশী ২ যুবক আহত! 

জেলাপ্রতিনিধি,বান্দরবান
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 119 Time View
68

জেলাপ্রতিনিধি,বান্দরবান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে জাহাঙ্গীর আলম ও নুর হোসেন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

শুক্রবার(২১ মার্চ) রাত ৯ টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামকস্থানে জিরো লাইনের পাশে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে কক্সবাজার জেলা, উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইউপির ৩নং ওয়ার্ডের  তুমব্রুর উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। আহতের পরিবারের পক্ষ থেকে জানান, রাতে ধানক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এসময় কাঁটাতারের ওপার অর্থাৎ মিয়ানমার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও।

তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের ভেতর থেকে।

ধারণা করা হচ্ছে ওপার থেকে আরাকান  আরাকান আর্মির সদস্যরাই তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের উদ্বৃতি জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা গুলিবিদ্ধ হন। তিনি জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন মিয়ানমারে কোন চোরাচালানের সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট