1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাহে রমজানুল মোবারক উপলক্ষে‘তাজকিয়া’র“তাসাওউফ সংলাপ ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত,

মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, মার্চ ১৬, ২০২৫,
  • 153 Time View
83

মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গত ১৪ মার্চ ২০২৫ শুক্রবার আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ-এর উদ্যোগে “তাসাওউফ সংলাপ ও ইফতার মাহফিল” চট্টগ্রাম নগরীর হামজারবাগস্থ মাদ্রাসা-ই শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য ইশতাকুর আনোয়ারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ রবিউল ইসলাম, নাতে রাসুল (স.) পরিবেশন করেন হাফেজ তাসিন ফাহাদ, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মুহাম্মদ বদিউল হক সাকিব।

পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা পর্বে “তাজকিয়া তথা আত্মশুদ্ধি অর্জনে সিয়াম সাধনার পদ্ধতি ও গুরুত্ব” প্রসঙ্গে আলোচনা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ-এর সহ-সভাপতি ও মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। এতে “রোযা আধ্যাত্মিক পরিশুদ্ধির সোপান” বিষয়ে আলোচনা করেন তাজকিয়া মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার সাধারণ সম্পাদক মোকাররম হায়দার। অতঃপর আসরের সালাত আদায়ান্তে যৌথ নাশিদ পরিবেশন করেন তাজকিয়া মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার সদস্যবৃন্দ। “তাজকিয়া (ম্যানারস্) তথা নিজেকে তাজকিয়ান হিসেবে গড়ে তোলা” প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ও কার্যকরী বক্তব্য প্রদান করেন তাজকিয়া’র উপদেষ্টা এইচ আর মেহেবুব। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন তাজকিয়া’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্ট এর প্রতিনিধিবৃন্দ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সমন্বয়কবৃন্দ, যাকাত ওয়েলফেয়ার ফান্ডের প্রতিনিধিবৃন্দ, মাইজভাণ্ডারী একাডেমির প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। শেষাংশে মিলাদ-কিয়াম পরিবেশন করেন হাসানুল করিম এবং মুনাজাত পরিচালনা করেন তাজকিয়া’র মিশন সম্পাদক মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দিন। পরিশেষে সম্মিলিত ইফতার সম্পন্ন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026