1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১১:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মালিক পালালেও ধরা পড়লো চালক! সিএনজিতে ২৮ কেজি গাঁ*জা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 187 Time View
162

মালিক পালালেও ধরা পড়লো চালক! সিএনজিতে ২৮ কেজি গাঁজা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এম এ ফারুকী -জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে রৌমারী উপজেলা সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাজু (৩৫)। তিনি জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলার মালিরচর গ্রামের ফুলু শেখের ছেলে।

স্থানীয় সিএনজি চালক ও মালিকদের বরাতে জানা গেছে, রৌমারী সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদক পরিবহনের গোপন রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। মঙ্গলবারও একই পন্থায় একটি সিএনজিতে বিপুল পরিমাণ গাঁজা বহনের চেষ্টা করা হয়। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্থানীয় চালক ও মালিকরা বিষয়টি পুলিশকে জানান। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিতে থাকা চারটি ব্যাগ তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সময় গাঁজা পাচারে জড়িত মূল ব্যক্তি পালিয়ে গেলেও চালক সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। সিএনজির ভেতর থাকা চারটি ব্যাগ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চালক সাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় গাঁজার মালিকসহ দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক সাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, রৌমারীর সিএনজি স্ট্যান্ডকে ঘিরে মাদক চক্রের তৎপরতা বাড়ছে। প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026