1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১২:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মানিকগঞ্জে কার্টুনবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫,
  • 166 Time View
110

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টুনবন্দী অজ্ঞাত এক মাঝবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের কোন এক সময় কার্টুনে মোড়ানো লাশটি রেখে যায় অজ্ঞাতরা।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টুনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী এরপর পুলিশের খবর দিলে বেলা ২ টার দিকে এই কার্টুনবন্দী লাশটি উদ্ধার করা হয়।

পুটাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকলে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টুনের বাক্সটাকে বাঁশের ঝারে থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা (পুলিশ) এসে কার্টুন খুলে মাঝ বয়সী নারীর লাশ উদ্ধার করে।গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, মেম্বার আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে এসে বাঁশের ঝাড় থেকে কার্টুনটি উপরে তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টুন খুলে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পায়।

এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওসি এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026